শনিবার, ৮ আগস্ট ২০২৬

এরশাদ উল্লাহ

“মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি – জনগণের জন্যই আমার জীবন”

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

“সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার এই নতুন জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম।”—দীর্ঘ এক মাস পর নির্বাচনী জনসংযোগে ফিরে এসে এমন আবেগঘন মন্তব্য করেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় গাড়িবহর নিয়ে বোয়ালখালীতে জনসংযোগ শুরু করেন তিনি। কধুরখীল চৌধুরী হাট, চরণদ্বীপ ভরাপুকুর পাড়, মসজিদ ঘাট, পোপাদিয়া বাইগ্যার টেক ও শ্রীপুর নুরুল্লাহ মুন্সির হাট এলাকায় আয়োজিত পথসভায় বক্তৃতা দেন এরশাদ উল্লাহ।

কধুরখীল চৌধুরী হাটে পথসভায় তিনি বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে প্রথম পদক্ষেপ হবে কালুরঘাট সেতু দৃশ্যমান করা।”

গত ৫ নভেম্বর নগরীতে জনসংযোগকালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফিরে আসায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসময় গাড়িবহরে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী আবু আকতারসহ হাজারো নেতাকর্মী।

দীর্ঘদিন পর আহ্বায়ক এরশাদ উল্লাহকে কাছে পেয়ে নেতাকর্মীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...