শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির মনোনয়ন অসন্তোষ:গাছের গুঁড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কর্মী-সমর্থকরা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মিঠাদোকান এলাকায় গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে এ অবরোধ সৃষ্টি হয়। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে যায়।

বিক্ষোভকারীরা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যানকে পাশ কাটিয়ে নাজমুল মোস্তফা আমিনকে দলীয় মনোনয়ন দেওয়ার বিরুদ্ধে তারা এই আন্দোলনে নেমেছেন। অবরোধ চলাকালে তারা আমিনের মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মাঠে থাকা সাতকানিয়া উপজেলা যুবদল কর্মী দেলোয়ার হোসেন ও মো. আরিফ বলেন, “মুজিব ভাই দলের কঠিন সময়ে রাজপথে থেকেছেন। তাকে উপেক্ষা করে এলাকায় অপরিচিত নাজমুল মোস্তফা আমিনকে মনোনয়ন দেওয়া অন্যায়। আমরা আশা করি হাই কমান্ড সিদ্ধান্ত পরিবর্তন করবেন।”

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় মনোনয়ন ঘোষণার দিনও মুজিবুর রহমান চেয়ারম্যানের সমর্থকরা সাতকানিয়ার ঠাকুরদিঘীর পাড় এলাকায় মহাসড়ক অবরোধ করেছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, “খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে নেয়। প্রায় আধঘণ্টা মহাসড়ক বন্ধ ছিল। তবে কোনো যানবাহন বা পণ্য ক্ষতিগ্রস্ত হয়নি।”

পুলিশ অবরোধকারীদের সরে যেতে বললে তারা মহাসড়ক ত্যাগ করেন এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...