শনিবার, ৮ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় তাফসিরুল কোরআন মাহফিলে ডা. শাহাদাৎ

‘ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা কাজ করছি’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

ইনসাফ ভিত্তিক একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। যেখানে থাকবে না কোন অন্যায় ও অবিচার। ইনসাফ ও বৈষম্যহীন সমাজ কিংবা রাষ্ট্র  প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইনের কোন বিকল্প নাই। সেজন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি বাস্তব সত্য জনগনকে উপলব্ধি করতে হবে।  এর রূপ দিতে  জামায়াত ইসলামীকে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব প্রদান করতে হবে। এজন্য প্রয়োজন জনগণের রায়। আগামি নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করা আহ্বান জানাচ্ছি।

বৃহষ্পতিবার (৪ ডিসেম্বর) রাতে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের  মলিয়ারকুল হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. শাহাদাৎ হোসেন এসব কথা বলেন।

ডা.শাহাদাত আরও বলেন, উন্নত রাষ্ট্র এবং ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান অন্তরায় দুর্নীতি। যা জুলাই বিপ্লব পরবর্তী আমরা তা হারে হারে বুঝতে পেরেছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারলে এ দেশ থেকে দুর্নীতি চিরতরে বিদায় নেবে এ নিশ্চয়তা আমি দিতে পারি। কারণ জামায়াত ইসলামী  মধ্যে দুর্নীতির কোন স্থান নাই। জামায়াত ইসলামী রাজনীতিকে পেশা ও নেশা হিসেবে দেখে না বরং তারা রাজনীতিকে সেবা হিসেবে গ্রহন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের কাছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি আবার পূর্বের স্বৈরতন্ত্রে ফিরে যাবে। যা আমাদের কারো জন্য কল্যাণময় নয়।

মাওলানা ইউনুস নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা ছিলেন, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ ক্বারী মাওলানা মুজুবুল হক ও মাওলানা কফিল উদ্দিন। মাওলানা মো. মকসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  মাওলানা মুহাম্মদ আহমদ শফি, মাওলানা ক্বারী নুরুল কবির, মাওলানা আবুল মনসুর, মাওলানা হাফেজ মোস্তাফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ বয়ান উদ্দিন, মাওলানা মুহাম্মদ আশরাফ উদ্দিন জামী, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন ও মাওলানা আ ন ম এনামুল হক নঈমী প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...