বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে জুবাইদা রহমানকে। এরপর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এদিকে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ ঢাকায় পৌঁছাচ্ছে না কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া নিয়ে বিলম্ব হচ্ছে।
তিনি বলেন, “যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুকূল থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন।”
আর এইচ/
