রবিবার, ৯ আগস্ট ২০২৬

আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে- সালাহ উদ্দিন আহমদ 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

২০২৬ সালের সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের নতুন এক অধ্যায়। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় ধানের শীষের গণসংযোগচলাকালে পথসভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এদিন তিনি নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার মগনামা, উজানটিয়া এবং পেকুয়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এসময় তিনি বলেন, ফ্যাসিষ্ট হাসিনা দীর্ঘ ১৭বছর বাংলাদেশে বাকশাল কায়েম করে রেখেছিলো। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। স্বাধীনভাবে কথা বলতে পারেনি৷ সব অধিকার হরণ করা হয়েছিলো। ৫ই আগস্ট গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে হাসিনার ঐতিহাসিক কবর রচিত হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।

এ ছাড়াও বিএনপি ক্ষমতায় এলে লবনের ন্যায্যমূল্য নিশ্চিত, মাতার বড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ, বেকারত্ব দুর, ফ্যালিমি কার্ড বিতরণসহ তাঁর অসমাপ্ত কাজগুলো শেষ করারও আশ্বাস দেন। এর আগে তিনি মগনামার পূর্বকূল রঙ্গীখালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন৷

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...