চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন কলসি দিঘির পাড় উত্তর রেল গেট এলাকায় একটি কেজি স্কুল ও সংলগ্ন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরের দিকে হযরত শাহ আলী কেজি স্কুল ও পাশের দোকানে হঠাৎ আগুন দেখা দেয়।
সিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, খবর পাওয়ার পর সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় সকাল পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপের কারণে প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।
আর এইচ/
