রবিবার, ৯ আগস্ট ২০২৬

রামু ব্যাটালিয়নের উদ্যোগে ছোট আগলা পাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিজস্ব অর্থায়নে আলীকদম উপজেলার ছোট আগলা পাড়ায় নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ শিক্ষা উন্নয়ন, সীমান্তবাসীর কল্যাণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। তারই ধারাবাহিকতায় ছোট আগলা পাড়া এলাকায় বিদ্যালয় নির্মাণ করে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, নিজস্ব অর্থায়নে নির্মিত এই বিদ্যালয়ের মাধ্যমে সীমান্ত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে। নির্মিত বিদ্যালয়টি স্থানীয় জনসাধারণের মাঝে গভীর আনন্দ ও নতুন আশার সঞ্চার করেছে বলে জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং ছোট আগলা বিওপি’র বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়টি সুষ্ঠু পরিচালনার জন্য ছোট আগলা পাড়ার কারবারীর নিকট নগদ অর্থ হস্তান্তর করা হয়। পাশাপাশি স্কুলের জন্য ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টারসহ প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তীতে অধিনায়কের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...