রবিবার, ৯ আগস্ট ২০২৬

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া: সালাহউদ্দিন আহমেদ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

বিএনপি ক্ষমতায় ফিরলে দেশে ভরপুর উন্নয়ন হবে দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “বাংলাদেশে স্বাধীনতা–সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া।” তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। এদিন তিনি পেকুয়ার পেকুয়া সদর, শীলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “১২–১৪ বছর পর আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছি—এ জন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনাদের দোয়া ছিল বলেই আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। সবাই জানেন, আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার গুম করেছিল। সবার দোয়ায় আজ আবার আপনাদের মাঝে ফিরতে পেরেছি।”

তিনি আরও বলেন, “আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন। একইভাবে আমাদের নেতা তারেক রহমানের জন্যও দোয়া করবেন।”

গণসংযোগে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমার হয়ে আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন—এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...