রবিবার, ৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার, যা সিদ্ধান্ত হলো

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। একই সঙ্গে জাতির কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।

বৈঠক শেষে জারি করা এক বিবৃতিতে জানানো হয়—বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তার নির্বিঘ্ন হাসপাতালে চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা, সার্বিক নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিতকরণ এবং তার মর্যাদার প্রতি সম্মান জানিয়ে রাজনৈতিকভাবে ভিভিআইপি (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার ও তার রাজনৈতিক দলকে অবহিত করা হয়েছে।

বৈঠক শেষে যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এসব সিদ্ধান্ত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...