সোমবার, ২৯ জুন ২০২৬

কক্সবাজারে স্ত্রীকে হত্যার করে খালে ভাসিয়ে দেওয়া সেই ঘাতক স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজারের উখিয়ায় এক মাস আগে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া অর্ধগলিত নারী রহিমা আক্তার (৩০) হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

সোমবার (১ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পূর্ব গোমদণ্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা রহিমা আক্তারের সাথে জসিম উদ্দিনের ১০ বছর আগে বিয়ে হয়। কিন্তু গত কয়েক মাস ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া ও পারিবারিক কলহ চলছিল। জসিম প্রায়শই রহিমাকে তালাক দেওয়া ও প্রাণনাশের হুমকি দিতেন।

গত ৬ নভেম্বর রাত ১১টা থেকে রহিমা নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পর (১৩ নভেম্বর) উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের তচ্ছাখালী খাল থেকে তার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রহিমার মা সেলিনা আক্তার বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরেই তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী গত ৬ নভেম্বর সন্ধ্যায় জসিম তার স্ত্রীকে শ্বশুরবাড়ি নেওয়ার কথা বলে ৪ নম্বর আসামি মোবারকের সহযোগিতায় বাড়ির পাশে একটি খালি জমিতে নিয়ে যান। সেখানে হাত-পা ধরে গলায় ছুরিকাঘাত করে রহিমাকে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা সেখানেই লাশটি মাটিচাপা দিয়ে রাখেন। পরদিন সকালে স্থানীয়রা ঘটনাস্থলে রক্ত দেখে সন্দেহ করলে জসিম মিথ্যা বলেন যে সেখানে তার মৃত গরু পুঁতে রাখা হয়েছে।

এলাকাবাসীর মধ্যে সন্দেহ ও কানাঘুষা শুরু হলে প্রকৃত ঘটনা আড়াল করতে ওইদিন রাত ১০টার দিকে জসিম তার সহযোগী মোবারককে নিয়ে মাটি থেকে লাশ তুলে বস্তাবন্দি করে তচ্ছাখালী খালে ভাসিয়ে দেয়।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এ ঘটনার মূলহোতা জসিম উদ্দিনকে বোয়ালখালী থানাধীন পূর্ব গোমদণ্ডী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের...

আরও পড়ুন

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত অবস্থায় বান্দরবানের একটি ব্রিজের নিচে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর...