রবিবার, ৯ আগস্ট ২০২৬

শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি আমাদের আছে- বান্দরবান পুলিশ সুপার আবদুর রহমান 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা,সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত,এই সম্প্রীতির জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মক ভাবে কাজ করবে।জেলার সকল নাগরিকদের পুলিশিং সেবা দিতে আমার মোবাইল ফোন ২৪ ঘন্টা খোলা রয়েছে। অফিসের দরজা খোলা থাকবে,নির্ধিদায় সকল সেবাপ্রার্থীরা নিজেদের অসুবিধা নিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে আসবেন।

সোমবার (১লা ডিসেম্বর) জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন বান্দরবানে সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

এসময় তিনি নির্বাচনের পরিবেশ প্রসংগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান দেশের ৬৪ জেলার মতোই পার্বত্য জেলা বান্দরবানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।এসময় তিনি জানান সারা বাংলাদেশের ৪৩ হাজার ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শক এর নির্দেশনায় ১ লাখ ৫২ হাজার পুলিশকে নির্বাচন পরিচালনা কালীন দায়িত্বশীলতা ও দক্ষতা বিষয়ে একটি ট্রিনিং চলমান আছে,যা আপনারা অবগত আছেন।যা এযাবত কালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে পুলিশের পক্ষ হতে সবচেয়ে বড় নির্বাচনী প্রস্তুতি।

এ সময় তিনি আরো বলেন, এ অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।

এছাড়াও নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি,স্থানীয় সন্ত্রাস,কিশোর গ্যাং,শহরের জানযট নিরষন সহ বেস কয়েকটি বিষয় সমাধানে দ্রুত উদ্যোগের কথা জানান নবাগত পুলিশ সুপার আবদুর রহমান।

এ সময় সন্ধ্যার পর জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী,কিশোরদের আড্ডা,মোবাইলে অনলাইন জুয়ার সাথে সংশ্লিষ্টতা বিষয়ে ব্যাবস্থা গ্রহণের কথা জানান।এ সময় জেলায় মাদক নিয়ন্ত্রণ,অবৈধ চোরাচালান রোধে জেলা সদরের বিভিন্ন চিহ্নিত স্থানে পুলিশের পেট্রোল ডিউটি, টহল জোরদার করা হবে বলে সাংবাদিকদের জানান পুলিশ সুপার আবদুর রহমান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক, এনএ জাকির, বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...