বুধবার, ১০ জুন ২০২৬

বায়েজিদে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তাড়াহুড়া করে রেলক্রসিংয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন জফির উদ্দিন (৫১)। তবে ক্রসিংয়ে উঠতেই তাঁর মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়েন তিনি। এরপর পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের রৌফাবাদ এলাকার কেডিএস কারখানার সামনের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত জফির উদ্দিন মোটরসাইকেল কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের মোহাম্মদ আবদুল হক সওদাগরের ছেলে ও বায়েজিদ বোস্তামী সড়ক এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের শিফট শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন জফির উদ্দিন। অক্সিজেন কেডিএস গার্মেন্টস এলাকায় রেললাইন অতিক্রমের সময় দ্রুতগামী ট্রেন তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি প্রায় ২০০ মিটার দূরে রৌফাবাদ জলদার এলাকায় গিয়ে পড়ে।গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,“রাতে ট্রেন আসার সময় রেলগেট বন্ধ করা হয়েছিল। পাশে একটি ফাঁকা পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন আমজাদী বলেন,“আমার ভাই অফিস শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। রেললাইন অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”রবিবার বাদ যোহর, নিজ বাড়ি বরুমচড়া গ্রামের উত্তর বরুমচড়া নুরানি জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...