বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচার প্রার্থী জনগনের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর রবিবার থেকে চট্টগ্রামে ই-পারিবারিক আদালতের কার্যক্রম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে (শাপলা ভবন, ৪র্থ তলা) সকাল ৯ টায় উদ্বোধন করা হবে।
চট্টগ্রামে এটি হবে দেশের প্রথম ই-পারিবারিক আদালত (পেপারলেস কোর্ট)। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, জনাব লিয়াকত আলী মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত ই-পারিবারিক আদালত উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন।
আর এইচ/
