রবিবার, ৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় শীতকালীন সবজিতে সয়লাব, দামে অস্বস্তি 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় আসতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠ-ঘাট। মাঠজুড়ে চাষ হচ্ছে ফুলকপি,বাঁধাকপি, মুলা,গাজর,লাউ,সিম,করলা,বেগুন ও টমেটোসহ নানান জাতের শীতের সবজি। এরই মধ্যে বাজারে শীতকালীন সবজি সরবরাহ তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ বাড়লেও বেশির ভাগ সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। একই সঙ্গে গত সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। চকরিয়া পৌর শহরের সবজি বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

সবজি বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি প্রতি কেজি শিম ১২০-১৩০ টাকা,টমেটো ১২০-১৩০ টাকা,গাজর ১৩০-১৪০ টাকা, মুলা ৫৫-৬০ টাকা,করলা ৮০-৯০ টাকা, কাঁচা মরিচ ১৬০-১৮০ টাকা,শসা ৫০-৫৫ টাকা,পেঁপে ৩০-৩৫ টাকা,ধনিয়া পাতা ১৯০-২০০ টাকা, চিচিঙ্গা ৫০-৫৫ টাকা, বরবটি ৫০-৬০ টালা ,ফুলকপি ৭০-৮০ টাকা,বাঁধাকপি ৫০-৬০ টাকা,বেগুন ৮০-৯০ ও লাউ ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু ২০ থেকে ৩০ টাকা,কাঁচকলা ৪০-৫০ হালি এবং প্রতি পিস চাল কুমড়া ৬০ টাকা টাকা বিক্রি হচ্ছে।

সবজি ক্রেতা রেজাউদ্দৌলা বলেন,বাজারে শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পেলেও দাম রয়েছে সেই অনুযায়ী কিছুটা বেশি। কয়েক দিন সবজির সরবরাহ বেড়ে দাম কমায় অনেকটাই খুশি হয়ে ছিলাম। তবে গত চার দিন ধরে সরবরাহের পাশাপাশি দামও বাড়ছে। এ অবস্থার ফলে আমাদের মতো নিম্ন ও মধ্য আয়ের লোকজনদের বিপাকে পড়তে হচ্ছে।

চকরিয়া পৌরসভার সবজি ক্রেতা লিয়াকত আলী বলেন,কয়েক দিন ধরে বাজারে শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করে। এখন দেখছি পর্যাপ্ত সরবরাহ আছে বাজারে কিন্তু দাম কমছে না। এখন সবজির ভরা মৌসুম হওয়ায় দাম না কমায় পছন্দের সবজি পরিমাণ মতো কেনা যাচ্ছে না।

গৃহিণী নাছিমা আক্তার বলেন,বাজারে শীতের প্রচুর সবজি উঠেছে। তবে দাম কমছে না। দাম বৃদ্ধি পেলে আমাদের মতো সাধারণ লোকদের সবজি খাওয়া খুবই কষ্টকর হয়ে যায়।

অটোরিকশা চালক নুরুল হক বলেন,সবজির দাম বেড়ে যাওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী সবজি ক্রয় করতে পারছি না। স্বল্প ক্রয় করে খেতে হচ্ছে।

চকরিয়া পৌর শহরের সবজি ব্যবসায়ী বশির উদ্দিন বলেন,শীতের আমেজ ইতোমধ্যে শুরু হয়েছে। গত কয়েক দিনের তুলনায় বাজারে শীতের সবজি সরবরাহ বেড়েছে। আশা করছি সরবরাহ আরও বেড়ে যাবে। দাম ও অনেক কমে আসবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...