রবিবার, ৯ আগস্ট ২০২৬

আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গুনিয়া সরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস চট্টগ্রাম আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গুনিয়া সরকারি কলেজ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ২-০ গোলে স্যার আশুতোষ সরকারি কলেজকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

ফাইনাল ম্যাচের পর অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. জিয়াউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াস বাবর উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের দেশে খেলাধুলা থেকে জীবিকা অর্জনের সুযোগ কম থাকায় অনেক প্রতিভাবান খেলোয়াড় সময়ের সাথে হারিয়ে যায়। এ পরিস্থিতির পরিবর্তনে সমাধানের পথ খুঁজতে হবে।”

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক বলেন, “ফুটবলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে নিয়মিত দক্ষতা ও কৌশল উন্নয়ন জরুরি। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ভালো ফল করবে বলে আশা করি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনিসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা।

শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। সুন্দর ও সফল আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অতিথিরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...