রবিবার, ৯ আগস্ট ২০২৬

জুবাইরুল আলম মানিক

ইয়াবার গডফাদারদের রুখে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১নং জুইদন্ডী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে এ বৈঠকের আয়োজন করা হয়।

বুধবার সন্ধ্যায় এনসিপি আনোয়ারা উপজেলার সদস্য মোহাম্মদ ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে  প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যকরী সদস্য, চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের মনোনয়ন প্রত্যাশী জুবাইরুল আলম মানিক।

প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ইরফান মাহমুদ আল সাঈদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণ জেলার সদস্য মোহাম্মদ মোরশেদ, এনসিপি আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী জুলাই গুলিবিদ্ধ আহত যোদ্ধা জাফরুল ইসলাম চৌধুরী ও নাঈম উদ্দীন, সদস্য মোহাম্মদ শাহেদ, উপজেলা যুবশক্তির ওমর ফারুক ও আরমান, জুইদন্ডীর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।

বৈঠকে বক্তব্য দিতে গিয়ে জুবাইরুল আলম মানিক বলেন,“ইয়াবার গডফাদাররা জুইদন্ডীসহ পশ্চিম আনোয়ারার উন্নয়নকে আটকে রেখেছে। এখনই সময়—মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার। এনসিপি জনগণের পাশে আছে, থাকবে।”

তিনি জুইদন্ডীর জনগণকে ঐক্যের ডাক দিয়ে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

সভা শেষে স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এনসিপির প্রতি সমর্থন প্রকাশ করেন।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...