চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খান। এর আগে তিনি কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।
একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে বদলি করে সিরাজগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টা সরকারের বাসভবন যমুনায় লটারি পদ্ধতিতে জেলা পুলিশ সুপার বদলির প্রাথমিক নির্বাচন সম্পন্ন হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সকল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলি হওয়া নতুন কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
আর এইচ /
