রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে নবাগত ডিসির সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দের একটি টীম সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ সোমবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে তারা জেলা প্রশাসককে স্বাগত স্বরূপ সাহিত্য উপহার দেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী নেতৃত্বে উক্ত টীমে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ আসনের এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হকসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনোত্তর রাষ্ট্র পুনর্গঠনেও জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এ সময় নেতৃবৃন্দ জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন।

জেলা প্রশাসক নেতৃবৃন্দের কথা গুরুত্ব সহকারে শুনেন এবং প্রতিউত্তরে আশ্বস্ত করে বলেন, অতীতে দায়িত্ব পালনকালে আপনাদের দলের সহযোগিতা পেয়েছি। চট্টগ্রামের দায়িত্ব পালনেও আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। সবার সহযোগিতায় চট্টগ্রামকে আরও উন্নত ও সুন্দরভাবে সাজাতে চাই।

উল্লেখ্য, তিনি গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...