“স্বপ্ন শিশুর দায়িত্ব আমাদের” এই স্লোগান কে সামনে রেখে স্থানীয় তরুণদের সামাজিক উদ্যোগে লামা সরকারি মাতামুহুরী কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে “স্বপ্ন শিশুর দায়িত্ব আমাদের Youth Fundraising & Awareness Campaign 2025”—যেখানে কোনো সরাসরি অর্থসংগ্রহ নয়! বরং বিভিন্ন “থিম-ভিত্তিক সোশ্যাল অ্যাক্টিভিটি স্টল”ফটো বুথও “ইন্টারঅ্যাকটিভ সেশনে” অংশ নিয়েই দর্শনার্থীরা শিশুদের জন্য অবদান রাখছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো লামা ও আশ পাশের এলাকায় ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিকাশের জন্য তরুণদের নিজেদের ভূমিকা তৈরি করা।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তর কর্মকর্তা মো.জাবেদ মীরজাদা কলেজের সিনিয়র শিক্ষক,বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ ও অন্যান্য অতিথিরা। ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রতিটি ব্যক্তি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে যেমন: Dream Wall, Youth Pledge Corner, Photo Booth for Purpose, Theme-based Engagement Activity —এর মাধ্যমে শিশু সহায়তা প্রকল্পে তাদের “অবদান” রাখছেন।
আয়োজকরা জানান, এটি কোনো অর্থ সংগ্রহ অভিযান নয়, বরং সমাজের জন্য তরুণদের সৃজনশীল অংশগ্রহণের একটি মডেল। Youth Light for Life Foundation এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম বলেন,“আমরা বিশ্বাস করি, তরুণরাই সমাজে পরিবর্তনের সবচেয়ে বড় চালিকাশক্তি সরাসরি অনুদানের পরিবর্তে অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষকে শিশুদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছি।
সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ও অর্থ পরিচালক ইমদাদুল হক মিলন বলেন, প্রতিটি শিশুরই অধিকার তাদের সুন্দর ভবিষ্যৎ। কিন্তু আর্থিক কিংবা পারিপার্শিক কারণে যারা পিছিয়ে পড়ে যায় আমি চাই সমাজের যুবরা সক্রিয়ভাবে সেসব শিশুদের পাশে দাঁড়াক। এখানে অংশ নেওয়া মানেই আমি সরাসরি শিশুদের স্বপ্ন পূরণে অবদান রাখছি।
এটি আমাদের ‘Social Engagement-Based Contribution Model যেখানে সবাই কার্যক্রমে যুক্ত হয়ে অবদান রাখছেন। ক্যাম্পেইনটি সফল করতে স্থানীয় বহু প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন। এই ক্যাম্পেইন থেকে পাওয়া সম্পূর্ণ অবদান ব্যয় হবে স্থানীয় ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য স্টেশনারি সাপোর্ট, শিক্ষা উপকরণ, স্কুল ফলো-আপ, এবং ছোট পরিসরে ওয়েলবিয়িং কার্যক্রম চালু করতে।
তরুণদের এই উদ্যোগকে তারা “লামায় একটি নতুন সামাজিক আন্দোলনের সূচনা” বলে আখ্যা দিয়েছেন—যেখানে অংশগ্রহণই অবদান, আর সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ।
আর এইচ/
