সোমবার, ১০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আকবারশাহ থানার ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের ফায়সালা হবে

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রাহমান বলেন, আমাদের কুরআন এক, আল্লাহ তাআ’লা এক, নবী এক, পথ আমাদের এক। যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। কাজে আমাদের মাঝে কোন ভিন্নতা থাকবে না ইনশা আল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে। 

আজ শনিবার বিকালে চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমীর মাওলানা তাজুল ইসলামের পরিচালনাধীন ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে প্রধান মুফাস্সির ছিলেন মাওলানা মাইমুনুল হক।

জামায়াতের আমির বলেন, আমাদের দেশের জলে-স্থলে, মাটির নিচে সম্পদে ভরা। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে। আর সেটি হলো অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তাদের চাত্রিক সম্পদের অভাব। যখন তারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছেন।

তিনি আরও বলেন, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ। আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের মাঝে ফায়সালা হবে ইনশা আল্লাহ । এতে আমাদের সবাইকে হকের পক্ষে থাকতে হবে। কারো রক্ত চক্ষুকে ফরওয়া করা যাবে না। একমাত্র আল্লাহ তাআ’লাকে ফরওয়া করতে হবে। আর কাউকে ফরওয়া করা যাবে না।

জামায়াতের আমির বলেন, এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবেন। আল্লাহ তাআ’লার জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সাথে থাকবেন। আমরা এক সাথে থাকবো ইনশা আল্লাহ। আল্লাহর রাজ কয়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করবো না। এই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না।

আমরা দলকে বিজয় করতে চাই না জানিয়ে শফিকুর রহমান বলেন, খেয়াল রাখবেন কোন শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরী করতে না পারে। আল্লাহ কসম আমরা কোন দলেকে বিজয় করতে চাই না। আমরা আল্লাহর দীনের বিজয়ী চাই, জনগণের বিজয় চাই। এই মজলুম জনগণ আর যেন জুলুমে স্বীকার না হয়। আল্লাহ কাছে সেই দোয়াই করছি।

এর দুপুর ৩ টায় হেলিক্যাপ্টর যোগে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে অবতরণ করেন। এসময় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানান। এসময় জামায়াতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলার আমির আলা উদ্দিন সিকদার, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল অলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সেত্রেটারি আব্দুল জব্বার,দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বদরুল হক, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠিনক সম্পাদক ও চট্টগ্রাম- ১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান, নগর ছাত্র শিবির উত্তরের সভাপতি তানভীর হোসেন জুয়েল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা আবু নাসের, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...