সোমবার, ১০ আগস্ট ২০২৬

আইয়ামে জাহেলিয়াতের মতোই দেশে ১৭ বছর ছিল ‘আওয়ামী জাহেলিয়াত’-জামায়াত প্রার্থী মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, “রাসূল (সা.) নবুওয়ত লাভের আগের আরব ছিল আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারে। বাংলাদেশের গত ১৭ বছরও ছিল ঠিক তেমনই—আওয়ামী জাহেলিয়াতের শাসনে।”

তিনি অভিযোগ করেন, “যেভাবে আবু জাহেলকে দুই কিশোর পরাজিত করেছিল, ঠিক সেভাবেই এদেশের তরুণরাই আওয়ামী জাহেলিয়াতকে দেশ থেকে বিদায় করে দিয়েছে।”

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কালাবিবির দিঘিস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাহমুদুল হাসান আরও বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকার চেয়েছিল জামায়াতে ইসলামীকে দেশ থেকে মুছে ফেলতে। ব্যানার-পোস্টার থেকে জমিন পর্যন্ত সব জায়গা থেকে। তারা পোস্টার সরিয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু মানুষের অন্তর থেকে জামায়াত-শিবিরকে সরাতে পারেনি। আজ তাদের পোস্টারই দেখা যায় না, অথচ জামায়াত-শিবির এখনো মানুষের হৃদয়ে।”

ছাত্রসমাজের উদ্দেশে তিনি বলেন, “আগামীর নেতৃত্ব আপনাদের হাতে। দেশ ও দলের হাল ধরতে হলে নিজেদের যোগ্য করে তুলতে হবে—পড়াশোনা করে, চরিত্র গঠন করে, সুশিক্ষিত হয়ে।”

সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি।

সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম জজ কোর্টের এপিপি এডভোকেট কায়সার, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম এবং আনোয়ারা উপজেলা শিবিরের সভাপতি আলী হোসেন প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...