মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি : স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে ঘটে এ ঘটনা।

এ সময় ডাকাতদল ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মান্নানের মেয়ের বিয়েকে ঘিরে শুক্রবার দুপুরে বাড়িতে দাওয়াত ও আপ্যায়নের আয়োজন করা হয়েছিল। দুপুরে আত্মীয়-স্বজন ও অতিথিদের জন্য ভোজের

আয়োজনের পর সন্ধ্যায় কনেকে নিয়ে বরপক্ষ চলে গেলে বেশির ভাগ অতিথি বিদায় নিলেও কয়েকজন পরিবারসহ বাড়িতেই অবস্থান করছিলেন। রাত তিনটার দিকে একটি ডাকাতদল

দ্বিতল বাড়ির সদর দরজার তালা ভেঙে ঘরে ঢুকে উপস্থিত সবাইকে বেঁধে ফেলে। পরে স্বর্ণালংকার ও ঘরের নগদ টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ও ভুক্তভোগী পরিবারের আত্মীয় মো. নুরুল আনোয়ার জানান, ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। ঘটনার পর বাড়ির সবাই আতঙ্কে আছেন। আজ শনিবার বউভাত হলেও মেয়ের পরিবারের কেউ সেখানে যেতে পারছেন না।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে, তার আশপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। ডাকাত দল বাড়ির পেছনের ধানখেত দিয়ে পালিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কেন্দ্রিক আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। চক্রটিকে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...