মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

৫ দফা দাবিতে সিইউএফএলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এ ‘এক কর্পোরেশন এক স্কেল’সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকে ‘চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি. সর্বস্তরের শ্রমিক কর্মচারীবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কারখানার বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।

সিবিএর আইন সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা, আরিফুর রহমান, জালাল আহমেদ ও সাকিব আরমান।

মানববন্ধনে শ্রমিকরা এক কর্পোরেশন এক স্কেল কার্যকর, সিইউএফএলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত, পে কমিশনভুক্ত শ্রমিকদের জন্য ৫% প্রণোদনা এবং ১৫% বিশেষ সুবিধা দ্রুত কার্যকর, শ্রমিকদের প্রমোশন, উচ্চতর গ্রেড ও লাম্পগ্রান্ট বাস্তবায়ন ও জরুরি ভিত্তিতে ডিপিপি কার্যকর করার দাবি জানান।

এ সময় সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শ্রমিক-কর্মচারীদের দাবির সাথে একমত পোষণ করে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রাণ। তাদের দাবি শতভাগ যৌক্তিক। আমি এই দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীদের এক বিক্ষোভ মিছিল কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...