মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

তরুণদের নেতৃত্বে হবে সমৃদ্ধ আনোয়ারা: রিদুয়ান হৃদয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী, চট্টগ্রাম-১৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রিদুয়ান হৃদয়ের সঙ্গে আনোয়ারায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও সংবাদদাতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কালাবিবির দিঘিস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় রিদুয়ান হৃদয় বলেন, “আমরা ৭১কেও ধারণ করি, ২৪কেও ধারণ করি। তবে ৭১কে বিক্রি করে যারা নিজেদের পকেট ভারি করেছে তাদের প্রতি আমরা ঘৃণা করি। গত জুলাইয়ের অভ্যুত্থানে এই চেতনা ব্যবসায়ীদের কবর রচনা করেছে। আগামীর বাংলাদেশ তরুণ-যুবক, নতুন প্রজন্মের। তরুণরা দেশের ক্ষমতায় আসলে প্রকৃত উন্নয়ন সম্ভব। দলীয় মনোনয়ন পেলে চট্টগ্রাম-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি আনোয়ারা-কর্ণফুলীকে শিল্পবান্ধব ও কৃষিবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।”

সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, জাতীয় যুব শক্তি সংগঠক সৈয়দ মামুনুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সমন্বয় কমিটির সদস্য কাজী জাবেদ, আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আরেফিন সুমন প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...