আনোয়ারা সরকারি কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইংরেজি বিভাগের প্রভাষক দীলিপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রিদুওয়ানুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ মোসলেহ উদ্দিন সিরাজী।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে কলেজের নিয়ম-শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আর এইচ/
