মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মাইলফলক ম্যাচে মহাকাব্যিক শতক: মুশফিক এখন এলিট ক্লাবে

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম গড়লেন অনন্য রেকর্ড। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে খেলতে নেমে নিজের ব্যাটে ইতিহাস রচনা করলেন তিনি। ক্যারিয়ারের এই মাইলফলক ম্যাচে তুলে নিলেন দুর্দান্ত এক শতক।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মুশফিক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই পূরণ করেন অপেক্ষার প্রহর—টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক। এ শতকের মাধ্যমে তিনি ঢুকে পড়লেন টেস্ট ইতিহাসের এক অভিজাত তালিকায়।

বিশ্ব ক্রিকেটে মাত্র ১১তম ব্যাটসম্যান হিসেবে নিজের শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক। তার আগে সর্বশেষ এ কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে তিনি করেছিলে ২০০ রানের ইনিংস।

এর আগে শততম টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকানো একমাত্র ক্রিকেটার রিকি পন্টিং। ২০০৬ সালে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয় ইনিংসে ১৪৩* রান করে এ অনন্য কীর্তি গড়েছিলেন সাবেক অজি অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯৮ রান। মুশফিকুর রহিমের সঙ্গে ক্রিজে রয়েছেন লিটন দাস, যিনি ৫২ রানে অপরাজিত।

চলমান ম্যাচে বাংলাদেশের চোখ এখন বড় সংগ্রহের দিকে, আর ক্রিকেটপ্রেমীদের চোখে মুশফিকের এই ইনিংস হয়ে থাকবে ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...