আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক আহসানুল হুদার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় মমতাজ কনভেনশন হলে আনোয়ারা পেশাজীবী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ মাওলানা আল্লামা আবদুল খালেক শওকী। সাংবাদিক এম নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুজ্জামান, চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাসান উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান চৌধুরী, এস জে নিজাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, আনোয়ারা সাহিত্য পরিষদের সভাপতি এইচ এম ফজল আহমদ, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিল, সুমন শাহ,রূপন দত্ত, জাহিদ হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিকতা নিছক পেশা নয়—এটি এক ধরনের ব্রত। আর সেই ব্রতের পথপ্রদর্শক ছিলেন আহসানুল হুদা। তিনি মানুষের সাথে মিশে মানবতার জন্য কাজ করেছেন। মফস্বল সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং পরিচিতি পেয়েছেন মফস্বল সাংবাদিকতার বাতিঘর হিসেবে।”
অনুষ্ঠানের শেষে প্রয়াত সাংবাদিক আহসানুল হুদার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আর এইচ/
