শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ডিএসকে ও ওয়াটারএইডের উদ্যোগে জেন্ডার ট্রান্সফরমেটিভ ওয়াশ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উদ্যোগে এবং ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহযোগীতায় কন্সাল্টেশন অন জেন্ডার ট্রান্সফরমেটিভ ওয়াশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তুরানজিনা হক, জেসি (GESI) এক্সপার্ট, ওয়াটার এইড বাংলাদেশ। তিনি প্রকল্পের কার্যক্রম, জেন্ডার সংবেদনশীল উদ্যোগ এবং সমান সেবা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরেন। ওয়াটারএইডের প্রোগ্রাম ডেলিভারি এক্সপার্ট হারজিনা জহুরা প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রোগ্রাম, ওয়াশ কার্যক্রম এবং প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরে প্রেজেন্টেশন প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোলাম মোরশেদ, ডিপিএইজই- বিভাগীয় কর্মকর্তা, মোঃ গোলাম রব্বানী চৌধুরী, সিনিয়র আর্কিটেক্ট, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), মাকসুদুল আলম, চিফ ইঞ্জিনিয়ার, চট্টগ্রাম ওয়াসা।

অনুষ্ঠানে নারী ও শিশুদের নিরাপত্তা, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, পুরনো টয়লেট সংস্কার, থার্ড জেন্ডার ও প্রতিবন্ধীদের জন্য সুবিধা নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

সমাপনী বক্তব্যে ডিএসকের পরিচালক মো. আব্দুল হাকিম বলেন, “সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া জেন্ডার সমতা অর্জন সম্ভব নয়।” তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা দিতে হবে না: চসিক

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডর বা তৃতীয় পক্ষকে...

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে...

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি মামলা, গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার...

আকবরশাহ থানা এলাকায় ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার...

কর্ণফুলীতে উল্টোপথে আসা বালুভর্তি ট্রাকের চাপায় নারী নিহত

কর্ণফুলী উপজেলার বড়উঠানে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে...

আরও পড়ুন

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার শিক্ষিত ও উদ্যমী কিছু তরুণদের...

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ৪ এপ্রিল নগরের কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...