মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষক আবু নাছের জিলানীর মুক্তির দাবিতে সুন্নী জোটের বিক্ষোভ 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু নাছেরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন সুন্নী জোট।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় সংগঠনের লোকজন জড়ো হয়ে এ বিক্ষোভ মিছিল বের করেন।

সুন্নী জোট বোয়ালখালী জোনের ব্যানারে শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু নাছের জিলানীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মিছিলটি গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়। এতে ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুবসেনা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি স ম এনামুল হক, সেক্রেটারি আখতার হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এম জসিম উদ্দিন, পৌর শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, উপজেলা যুবসেনার সভাপতি এস কে এম জাহাঙ্গীর আলম, পৌরসভার সভাপতি মাওলানা ফোরকান কাদেরী, আবদুল্লাহ আল মামুন, ইলিয়াস শিকদার, আবদুন নবী, খ ম মোজাম্মেল হক, সেকান্দর কাদেরী, মো.আরিফুল ইসলাম ইমন, মো.আবদুর রশিদ, এস এম দেলওয়ার হোসেন আনিছ, আবদুল হামিদ, রিমন শরীফ, মো. রানা, মো.রিফাত হোসেন, মো.সাগর, মো.সায়েম, রাশেদুল ইসলাম ইফতি, আলম খান ও মো.আসিফ।

এতে বক্তারা বলেন, “ষড়যন্ত্রমূলক একজন নিরপরাধ আলেমকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এটি জাতির জন্য লজ্জাজনক। অনতিবিলম্বে আবু নাছের জিলানীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নয়তো সুন্নী জনতা সকল কুচক্রী মহলের চক্রান্তকে নস্যাৎ করে দিতে মাঠে থাকবে।”

প্রসঙ্গত গত বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌরসভার জামতল এলাকায় অভিযান চালিয়ে একটি খামার থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে অস্ত্র ককটেলসহ আবু নাছের জিলানীসহ তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ওইদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আবু নাছের জিলানী আওয়ামী রাজনীতির রাজনীতির সাথে জড়িত নন জানিয়ে তার মুক্তির দাবি জানান ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভা শাখার নেতৃবৃন্দরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...