মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুই মাদ্রাসা শিক্ষার্থীর, আহত -২

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন ছাত্র। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্র ফখরুল ইসলাম (১৪) সে ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে। একই মাদরাসার পঞ্চম শ্রেনীর ছাত্র কাউছার হোসেন (১১)। সে উপজেলার বারিয়ারহাট এলাকার এলাকার  আবদুল কাদেরের ছেলে। আহতরা হলেন একই মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্র আরমান ও মোসলিম উদ্দিন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে)পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসার চারজন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক চাপ দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে হাঁটা অবস্থায় থাকা ওই ছাত্রদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র নিহত হয় এবং দুইজন আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির রব্বানী বলেন, মোটর সাইকেলের ধাক্কায় দুই মাদরাসার ছাত্র নিহত হয়েছে। আরো দুইজন আহত হয়েছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...