চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামকে দলীয় প্রার্থী ঘোষণা করার পর আনোয়ারা উপজেলা বিএনপি পরিবার ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
এ সময় চট্টগ্রাম-১৩ আসনের বিভিন্ন স্থানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর সমর্থনে গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন।
এর মধ্যে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নইমুদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা ছাত্রদল–যুবদল–স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
এদিকে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) সন্ধ্যায় আনোয়ারা কালাবিবির দিঘি মোড় এলাকায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে কিছু উশৃঙ্খল যুবক উশৃঙ্খলতা সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, ঐ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মীও সম্পৃক্ত ছিল এবং তারা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলালের পক্ষে স্লোগান দেয়।
বিএনপি নেতারা অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ দলীয় শৃঙ্খলা-বিরোধী এবং এতে সাধারণ মানুষের মাঝে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ, সদস্য সচিব ফারুক হোসেন, কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নইমুদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ প্রমুখ।তারা সবাই দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।
আর এইচ/
