চট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) দুপুরে উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রহমত উল্লাহ।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং উৎপাদিত পণ্যের গায়ে মেয়াদ সংক্রান্ত অস্বাভাবিক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের মাধ্যমে সেবাগ্রহীতার স্বাস্থ্য/জীবনহানি ঘটবার আশংকা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আলো সুইটস কে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
আর এইচ/
