মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

‘ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না’

শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে থাকা এই ঐতিহাসিক স্টিমারটি প্রয়োজনীয় সংস্কার শেষে প্রমোদতরী হিসেবে চালু করা হবে।

বুধবার ( ১২ নভেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে অবহিত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিম উল্লাহ।

প্রধান উপদেষ্টা বলেন,“বাংলাদেশের নৌকার বৈচিত্র্যময় ডিজাইন বিশ্বজুড়ে প্রশংসিত। অথচ বর্তমান প্রজন্ম আমাদের নৌ-ঐতিহ্য সম্পর্কে তেমন জানে না। এই ঐতিহ্যকে কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া যাবে না। পুরোনো নৌযানগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন,“এই স্টিমারগুলোতে ইতিহাস সংরক্ষণ করতে হবে, যাতে যাত্রীরা জানতে পারে— এগুলো কত পুরোনো, তখন ভাড়া কত ছিল, এসব নৌযানের সঙ্গে কী গল্প জড়িয়ে আছে।”

বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, প্যাডেল স্টিমারটি চালু হলে দেশি–বিদেশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি করবে। পর্যটনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এতে থাকবে—ঐতিহ্যবাহী বাংলা খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, বিশেষত বাংলা গানের আয়োজন,নদীভ্রমণের স্মরণীয় অভিজ্ঞতা, যাত্রা পরিকল্পনা, সপ্তাহে সাত দিনই প্রমোদতরী পরিচালিত হবে, ৫ ঘণ্টার দীর্ঘ যাত্রা ও ২–৩ ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রার সুযোগ থাকবে।

নৌপরিবহন উপদেষ্টা বলেন,“পি এস মাহসুদ শুধু একটি নৌযান নয়, এটি আমাদের নদীকেন্দ্রিক সংস্কৃতির জীবন্ত দলিল। নতুন প্রজন্ম যেন দেখে— একসময় নদীই ছিল এই ভূখণ্ডের যোগাযোগ ও জীবনের কেন্দ্রবিন্দু।”

‘পি এস অস্ট্রিচ’ ও ‘পি এস লেপচা’সহ আরও পুরোনো স্টিমার সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের কাপ্তাই লেকেও একটি স্টিমার চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান উপদেষ্টা।

বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, ভবিষ্যতে বিশেষ দিনে স্কুল–কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষা–ভ্রমণ যাত্রা আয়োজনের উদ্যোগও নেওয়া হতে পারে, যাতে তরুণ প্রজন্ম এই নৌ-ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে পারে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...