মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সাড়ে তিন মাস লড়াই শেষে বাড়ি ফিরল মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ যমজ দুই শিশু

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টানা সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১০ বছর বয়সী যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা।

বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা দুই শিশুকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বিদায় জানান।

এ পর্যন্ত দুর্ঘটনায় দগ্ধ ৩৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,“মাইলস্টোনের এই মর্মান্তিক দুর্ঘটনায় ৫৭ জন দগ্ধ হয়ে আমাদের এখানে চিকিৎসা নেন। দুঃখজনকভাবে ২০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজনকে মানসিক ট্রমা চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ৩ জন চিকিৎসাধীন থাকলেও সবাই ঝুঁকিমুক্ত।”

তিনি আরও বলেন, যমজ দুই শিশুর মধ্যে সায়রা ৩০ শতাংশ ও সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি হয়েছিল। চিকিৎসক, নার্স ও স্টাফরা নিরলস পরিশ্রম করে তাদের সুস্থ করে তুলেছেন। সরকার সর্বোচ্চ সহযোগিতা করেছে।

আহতদের মধ্যে যারা বাড়ি ফিরেছেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ফলোআপ চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডা. নাসির উদ্দিন চিকিৎসায় সহায়তার জন্য সিঙ্গাপুর, ভারত, চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় শিশু দুটির বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“চিকিৎসক ও নার্সরা আমাদের সন্তানদের পরিবার মনে করে চিকিৎসা দিয়েছেন। আমরা তাঁদের প্রতি আজীবন কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩৬ জন নিহত ও ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে পাইলটের উড্ডয়ন-সংক্রান্ত ত্রুটি শনাক্ত করেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

আরও পড়ুন

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...