সোমবার, ৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে খাদ্যে কেমিক্যাল ব্যবহারে ৬ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় খাদ্য উৎপাদনে কেমিক্যাল ব্যবহারসহ নানা অপরাধে নিউ শাহী বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় অবস্থিত ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ মিষ্ঠান্ন দ্রব্য বিক্রি এবং পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নানা অপরাধে মোট ৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, ওয়ারলেস এলাকায় নিউ শাহী নামে একটি বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন রং এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এর আগে গত ১১ নভেম্বর তারিখেও ওই বেকারিতে অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়। এছাড়া কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকায় ক্যাফে আল মক্কা হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ এবং অবৈধ প্রক্রিয়া খাবার উৎপাদন করায় ১০ হাজার টাকা ও বাসি মিষ্টি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণের জন্য জাহাঙ্গীর ফুডসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া পণ্যের মোড়কজাতবিধি বৃদ্ধি লঙ্ঘন করায় নূর সুইটসক ৭ হাজার এবং বনফুলকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...