মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দর ঘিরে এক মাস মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরসংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধের মেয়াদ এক মাসের জন্য বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ১১ অক্টোবর থেকে এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

গতকাল মঙ্গলবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের অধিকাংশ আমদানি ও রপ্তানি সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভারসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহন বন্দরে প্রবেশ করে ও বের হয়। এই বিপুল যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বন্দরের আশপাশে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশ এলাকাগুলোতে রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের মিছিল, মানববন্ধন বা সমাবেশের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম বিলম্বিত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সিএমপি জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড় এবং সল্টগোলা ক্রসিংয়ে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি আয়োজন নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সিএমপি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

আরও পড়ুন

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...