মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খেলার মাঠে লুটিয়ে পড়লেন পলিটেকনিক ছাত্র, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী বিজয় দত্ত (১৯) ফুটবল খেলতে গিয়ে মাঠে লুটিয়ে পড়ে মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইনস্টিটিউট মাঠে এ ঘটনা ঘটে।

নিহত বিজয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের শিবু মহাজনের ছেলে।

সহপাঠীদের বরাতে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে নামেন বিজয়। খেলার একপর্যায়ে হঠাৎ অসুস্থবোধ করলে তিনি মাঠে পড়ে যান। তাৎক্ষণিক সহপাঠীরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা ধারণা করছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত বিজয়ের মামাতো ভাই বিধান মিত্র বলেন, “সকালে ওর সঙ্গে কথা হয়েছিল, বিকেলে এমন খবর পাবো কখনো ভাবিনি।”

তার পিসতুতো ভাই কাজল কান্তি দাশ জানান, “খেলার সময় বিজয় বলেছিল, ‘আমার কেমন জানি লাগছে।’ এর পরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে।”

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন বলেন, “তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাই।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...