চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম অভিযান চালিয়ে সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি১৪৮ এ আসা এক যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়।
মোহাম্মদ গিয়াস উদ্দিন নামের ওই যাত্রীর বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ এর যাত্রী মোহাম্মদ গিয়াস উদ্দিনকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কার্টুন বিদেশি মন্ড সিগারেট, ৬ টি মোবাইল ফোন, ১২টি বিউটি ক্রিম এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজার মূল্য ৪ লাখ ১ হাজার ৭’শ টাকা। এসব পণ্যের মাধ্যমে সাড়ে ৮৭ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে। ওই যাত্রীর আগের রেকর্ড না থাকায় পাসপোর্ট নোট করে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
