মঙ্গলবার, ১২ মে ২০২৬

স্ত্রী সুস্থ থাকলেও শিশু সন্তান আহত

পতেঙ্গায় স্ত্রী-সন্তানের সামনেই কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

নগরীর পতেঙ্গা কাটগড় মোড়ে কাভার্ডভ্যান চাপায় মো: মনজুর আলম (৩৯) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় তার শিশুপুত্র আহত হয়েছে।

সোমবার ৩ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে ইস্টার্ণ লজিস্টিকস ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো: মনজুর আলম পূর্ব কাটগড় এলাকার নিবাসী শুক্কুর আলমের পুত্র।

ঘটনার সত্যতা স্বীকার করে পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, রাত পৌনে ৯টার দিকে ইস্টার্ণ লজিস্টিকস ডিপোর সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো: মনজুর আলম নামে মোটর সাইকেল আরোহী মারা গেছেন। মোটরসাইকেলে তার সাথে স্ত্রী পুত্রও ছিলেন। তারা সুস্থ আছেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কাভারভ্যানটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আবদুর রহিম ও আজাদ জানান, মনজুর আলম মোটরসাইকেলে করে স্ত্রী ও তার পুত্রকে নিয়ে পতেঙ্গা মোড় থেকে কাটগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির স্ত্রী অক্ষত থাকলেও তাঁদের সঙ্গে থাকা শিশুটি হাতে হালকা আঘাত পেয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ইস্টার্ণ লজিস্টিকস ডিপোর সামনে প্রতিদিনই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। ডিপোর প্রবেশপথে কোনো নিরাপত্তাকর্মী বা যানবাহন নিয়ন্ত্রণকারী কর্মী না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সিকিউরিটিরা কেবল ডিপোর অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, ফলে বাইরে ক্রমাগত জটলা ও জনদুর্ভোগ তৈরি হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ট্রাফিক বিভাগের পশ্চিম অঞ্চলের ডিসি (ট্রাফিক-পশ্চিম) নিস্কৃতি চাকমা বলেন, ইস্টার্ণ লজিস্টিকস এলাকার সামনে নিয়মিত যানজট ও দুর্ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। এখানে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং ডিপো কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায়...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার...

আরও পড়ুন

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার...

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর...