সোমবার, ৩ আগস্ট ২০২৬

স্বামী-সন্তানসহ মোটরসাইকেলে বান্দরবানে যাওয়ার সময় স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

স্ত্রী ও সন্তানসহ খুলনা থেকে মোটরসাইকেলে বান্দরবান ভ্রমণে যাচ্ছিলেন আলী মুজ্জামান সুজন দম্পতি। বাইক চালাচ্ছিলেন স্ত্রী। মোটরসাইকেলটি পটিয়া উপজেলায় পৌঁছলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ফজিলাতুন্নেসা (৩০) নিহত হন। তবে দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন আলী মুজ্জামান সুজন ও সন্তান।

আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে নয়াহাট বাদামদল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম ফজিলাতুন্নেসা (৩০) খুলনা বিভাগের মাগুরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি পটিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পেছন থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। তবে তার স্বামী ও সন্তান অক্ষত রয়েছেন।

নিহতের স্বামী আলী মুজ্জামান সুজন জানান, স্ত্রী ও সন্তানসহ তারা খুলনা থেকে বান্দরবানে ভ্রমণে যাচ্ছলেন। বাইক চালাচ্ছিলেন তার স্ত্রী ফজিলাতুন্নেসা । পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ি তিনজনই। তবে আমাদের তেমন আঘাত না লাগলেও ঘটনাস্থলে মারা যায় আমার স্ত্রী।

খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে।
দুর্ঘটনার পর বাসচালক ও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

চট্টগ্রামিনউজ/এসিড/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...