সোমবার, ৩ আগস্ট ২০২৬

বাঁশখালীতে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. আনোয়ারকে (৪০) গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ ইউনিট।

শনিবার (১ নভেম্বর) বাঁশখালী থানাধীন চাম্বল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (২ নভেম্বর) আদালতে হাজির করা হলে তিনি বাবাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

নিহত মীর মজিবুর রহমান খান (৭০), নগরের কোতোয়ালী থানার বাসিন্দা ছিলেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ২০২৪ সালের ৭ জুন সকালে তাঁকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মেয়ে আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করলে আদালতের নির্দেশে পিবিআই মামলার তদন্তভার নেয়। পরবর্তী তদন্তে হত্যার ঘটনার প্রমাণ পেয়ে ছেলে আনোয়ারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আনোয়ার স্বীকার করেছেন, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই তিনি নিজের বাবা মীর মজিবুর রহমান খানকে হত্যা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম জানান, আনোয়ারসহ কয়েকজন আসামি পূর্বপরিকল্পিতভাবে এক নারীকে ব্যবহার করে ভিকটিম মীর মজিবুর রহমান খানকে অপহরণ করে নিয়ে যান। পরে বাসায় নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অজ্ঞান করে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এরপর লাশ গুমের চেষ্টা করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...