সোমবার, ৩ আগস্ট ২০২৬

সাত মাস পর চালু: ১২ ঘন্টা না পেরোতেই ফের বন্ধ সিইউএফএল

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দীর্ঘ সাত মাস বন্ধ অবস্থা শেষে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে উৎপাদন শুরু হলেও মাত্র ১২ ঘণ্টা উৎপাদন চালু রাখতে পারল না। রবিবার বিকেল সোয়া ৩টার মধ্যেই সেটি আবারও বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, “যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। আমি বর্তমানে প্ল্যান্টে আছি, পরে বিস্তারিত জানাব।”

প্রায় সাত মাস ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ১১ এপ্রিল থেকে অচল হয়ে পড়েছিল দেশের অন্যতম বৃহৎ সার কারখানাটি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

যদিও গত ১৯ অক্টোবর গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়, এবং সপ্তাহখানেক যান্ত্রিক প্রস্তুতির পর শনিবার রাতে উৎপাদন শুরু করে সিইউএফএল। কিন্তু ঘণ্টা কয়েকের মধ্যেই আবার থেমে যায় সেই উৎপাদন।

কেজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আজম খান বলেন, “আমরা গ্যাস সরবরাহের ক্ষেত্রে কোনো বাধা দিইনি। সরকারিভাবে কারখানা চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়, যা চাহিদার ওপর নির্ভর করে।”

সিইউএফএল সূত্রে জানা গেছে, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য কারখানাটিতে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংকট ও যান্ত্রিক জটিলতায় গত অর্থবছরে কারখানাটির উৎপাদন নেমে আসে মাত্র আড়াই লাখ মেট্রিক টনে।

বাংলাদেশে বছরে ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা মিলে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন, বাকি ১৬ লাখ টন আসে আমদানির মাধ্যমে।

উল্লেখ্য, জাপানের কারিগরি সহায়তায় ১৯৮৭ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় প্রতিষ্ঠিত হয় সিইউএফএল। চালুর সময় দৈনিক উৎপাদনক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন, বর্তমানে তা নেমে এসেছে প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টনে।

দেশের কৃষিনির্ভর অর্থনীতির জন্য এই কারখানার পুনরায় বন্ধ হয়ে পড়া এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...