সোমবার, ৩ আগস্ট ২০২৬

২৪নং আগ্রাবাদ ওয়ার্ডে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

আমরা রাজনীতি করবো আমাদের নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য: দীপ্তি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আমাদের রাজনীতি করতে হবে নিজেদের উন্নয়ন বা ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করবো আমাদের নতুন প্রজন্মের সুন্দর স্থিতিশীল ভবিষ্যতের জন্য। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষের জন্য কাজ করাটাই আমাদের প্রথম লক্ষ। সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে।

তিনি আজ শনিবার (১ নভেম্বর) বিকালে ২৪নং আগ্রাবাদ ওয়ার্ডে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খান সাহেব স্কুল মাঠে ধানের শীষের পক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন প্রলম্বিত করার লক্ষ্যে নির্বাচনের পূর্বে গণ ভোটের দাবী তুলে যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তারাই এর দায় নিতে হবে। দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি সকল ষড়যন্ত্রের মোকাবেলা করেই তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় যাবে।

ডবলমুরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল আলম রুবেল এর সঞ্চলনায় ও লোকমান হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মিয়া হারুন, সাবেক সহ তথ্য সম্পাদক আরিফ হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাস্টার আরিফ, সাবেক ছাত্রনেতা নূর হোসেন অপু, সাকিফ তাওসিফ, ডবলমুরিং থানা যুবদল নেতা ইব্রাহিম ইমন তারেক বাপ্পি, হারুন মাইনুদ্দিন প্রিন্স সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...