সোমবার, ৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ফুটবল খেলতে গিয়ে হিট স্ট্রোকে প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে অতিরিক্ত গরমে প্রাণ গেল সাকিব (২০) নামের এক কিশোরের। আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব অন্যান্য দিনের মত মুরাদপুর ইউনিয়নের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকার গ্রামের একটি মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। কিন্তু ওই সময় অতিরিক্ত গরম পড়ছিল তখন। এক প্রর্যায়ে সে খেলারত অবস্থায় মাঠেই অজ্ঞান হয়ে পড়ে।

এ সময় তার সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকিব মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। তার অকাল মৃত্যুতে সহপাটি ও এলাকাবাসিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এদিকে সাকিবের নিহতের খবর শুনে তার স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ অনেকটা ভাড়ি হয়ে উঠে। সাকিব এক ভাই ও এক বোন। তার মধ্যে সাকিব বড়। ছোট বোন সীতাকুণ্ড পৌরসভাস্থ ফকিরহাট এলাকায় অবস্থিত সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত।

এদিন বাদ-আসর তার জানাজা শেষে এলাকার গ্রামের কবরস্থানে তাকে দাপন করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...