মঙ্গলবার, ১২ মে ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিলের চেষ্টা, দুই ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে মো. আরফান (২০) ও মো. মিরাজ উদ্দিন (১৮) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের বদিউল আলম হাট (বৈদ্দে হাট) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরফান উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়া ঘোনা এলাকার আরফান কবির আহম্মদ মাস্টার বাড়ির আব্দুল্লাহর ছেলে এবং মিরাজ উদ্দিন সোবহান সওদাগর বাড়ির নেজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদিউল আলম হাট (বৈদ্দে হাট) এলাকায় উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়।

এসময় স্থানীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক তাদের বাধা দিলে মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের সদস্যরা তার ওপর হামলা চালায়। পরে ফারুক ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় রাত ১২টার দিকে আরফান ও মিরাজকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া। তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর...

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...