মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙ্গামাটির বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের লক্ষ্য হবে বিনিয়োগের মাধ্যমে কীভাবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র—বিশেষ করে ল্যান্ডিং স্টেশন আধুনিকায়ন করা যায়। এ কেন্দ্রটি উন্নত হলে শুধু রাঙ্গামাটির নয়, পুরো দেশের মৎস্য সম্পদ উন্নয়নের কার্যক্রম আরও গতিশীল হবে।

আজ রোববার দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের মৎস্য অবতরণ ঘাট, মৎস্য ল্যান্ডিং স্টেশন, বরফ কলসহ বিএফডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং -এ এসব কথা বলেন উপদেষ্টা। এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী, বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিমসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে মৎস্য সম্পদ বাংলাদেশে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও—বিএফডিসির এ কেন্দ্র এখনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তিনি বলেন, রাঙ্গামাটির বিএফডিসি কেন্দ্রটি বহু বছর ধরে মাছ আহরণ, সংরক্ষণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকেই প্রসেস করা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কিন্তু এত কার্যক্রম চললেও প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নে যথাযথ নজর দেওয়া হয়নি। তাই সরকার প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের মাধ্যমে আধুনিকায়নে কাজ করে যাবে।

পরে উপদেষ্টা আজ বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসকের বাংলো সংলগ্ন অভয়াশ্রম এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অফিস সংলগ্ন অভয়াশ্রম পরিদর্শন করেন। এ সময় তিনি অভয়াশ্রমের সার্বিক অবস্থা, সংরক্ষিত এলাকার মাছের প্রজনন পরিস্থিতি ও স্থানীয় জেলেদের অংশগ্রহণ বিষয়ে খোঁজখবর নেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...