সোমবার, ৩ আগস্ট ২০২৬

রাঙামাটির কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে শ্রমিক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রাঙ্গামাটি কাউখালীতে পাহাড় কাটার সময় এর একাংশ ধসে জসিম উদ্দিন নামে এক শ্রমিক চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত জসিম রাঙ্গুনিয়া উপজেলার ফারুয়া ইয়নিয়নের ৬ নং ওয়ার্ডের জঙ্গল ফরুয়া এলাকার মো. মফিজউদ্দিনের ছেলে। এ সসয় মাটি চাপা পড়ে আরো একজন গুরুতর আহত হন।

আজ শনিবার (২৫ অক্টোবর) বেতবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব সোনাইছড়ি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোনাইছড়ি পাড়া এলাকার ব্রিজের ব্লকে মাটি ভরাট করার জন্য সোনাইছড়ি জামে মসজিদের পাশে পাহাড়টি কাটার সময় ধসে পড়ে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে রাউজান জে,কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী সহকারী কমিশনার ভূমি আওয়ালীন খালেক জানান, আমরা খবর পাওয়া মাত্র কাউখালী থানার ওসি তদন্তকে সাথে নিয়ে ঘটনাস্থে গিয়েছি এবং পাহাড় কাটার সত্যতা পেয়েছি। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, বেতবুনিয়ায় একটি পাহাড় কাটতে গিয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এটি একটা অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...