সোমবার, ৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল

স্পোর্টসকে অর্থনীতির অংশ হিসেবে কখনো গুরুত্ব দেওয়া হয়নি: আমীর খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস

বাংলাদেশে স্পোর্টসকে অর্থনীতির অংশ হিসেবে কখনো গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্পোর্টস যে অর্থনীতিতে কত বড় অবদান রাখতে পারে, তা বিশ্বের বিভিন্ন দেশ যেমন ব্রাজিল ও অস্ট্রেলিয়া প্রমাণ করেছে। তাদের জিডিপির বড় অংশই স্পোর্টস থেকে আসে। তাই স্পোর্টসের উন্নয়ন কেবল ক্রীড়াঙ্গনকে নয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকেও এগিয়ে নিয়ে যাবে।

তিনি আজ শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, তারেক রহমানের ভাবনায় দেশের প্রত্যেক অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হবে। এসব কমপ্লেক্সে ফুটবল, ক্রিকেট, হকি ও অন্যান্য খেলার সুযোগ থাকবে। একই সঙ্গে এসব কমপ্লেক্সে ট্রেনারসহ বিভিন্ন পদে কর্মসংস্থানও সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি ‘সফট পাওয়ার’, যা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। আমরা চাই, ব্রাজিল, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মতো স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় আয়োজিত জিয়া ফুটবল টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় লাল দল এবং নীল দল অংশ নেয়। নীল দল ১-০ গোলে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় হলুদ দল এবং সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। হলুদ দল ১-০ গোলে জয়লাভ করে। পরে হলুদ এবং নীল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা গোল শূন্য অমীমাংসিত থাকে। পরে ট্রাইবেকারে হলুদ দলকে হারিয়ে সাব্বিরের নীল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জাতীয় দলের সাবেক খেলোয়াড় রুম্মন বিন ওয়ালী সাব্বির, আলফাজ, জাহেদ পারভেজ ও সুজন খেলায় নেতৃত্ব দেন।
পরে প্রধান অতিথি বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাফজয়ী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আহ্বায়ক মো. শরীফুল আলম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারনুর রশীদ হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জিয়া ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও প্রচার কমিটির আহবায়ক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব দে পার্থ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...