সোমবার, ৩ আগস্ট ২০২৬

খুলশীতে সাংবাদিক পরিচয়ে প্রাইভেটকারসহ ডাকাতি, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

নগরীর খুলশী থানা এলাকায় টেলিভিশন সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি প্রাইভেটকারসহ সকল মালামাল উদ্ধার করা হয়েছে।

গত ২২ অক্টোবর বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হল- আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।

পুলিশ জানায়, ডাকাতির ঘটনা ঘটে ১০ অক্টোবর। নগরের খুলশী এলাকায় একটি বহুতল ভবনের চারতলার ফ্ল্যাটে মাই টিভির সাংবাদিক পরিচয়ে ১০ থেকে ১২ জনের একটি দল ঢোকেন। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোন নিয়ে যায় ডাকাত দল। একপর্যায়ে বাসার নিচে থাকা সদ্য কেনা ৪৫ লাখ টাকা দামের টয়োটা করোলা প্রাইভেট কারটি তল্লাশি করা হবে বলে গৃহকর্মীকে নিচে নিয়ে যান। এরপর চাবি কেড়ে নিয়ে গাড়িটিসহ জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। এ সময় বাসায় কোনো পুরুষ লোক ছিল না।

এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ) এর নিকট দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ) মামলাটির তদন্তভার এসআই মোঃ মহিউদ্দিন রাজু এর উপর দেন।

ডিবির এসআই মো. মহিউদ্দিন রাজু জানান, গত বুধবার নগরীর বায়েজিদ, ইপিজেড ও কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা করলা ক্রস হাইব্রিড নতুন গাড়ি ও টাকাসহ লুট করা সব মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...