মঙ্গলবার, ১২ মে ২০২৬

‌‍’চট্টগ্রামে এ বছরের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম সারাদেশে সাড়া জাগিয়েছে’

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘চিকিৎসা, সহানুভূতি ও সমাজ- একত্রে স্তন ক্যান্সার প্রতিরোধে’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় চলমান ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের কার্যক্রমের অংশ হিসেবে সিএসসিআর এর সম্মেলন কক্ষে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এ.কে আজাদ এর সঞ্চালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।

অন্যান্যদের মধ্যে গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম.রমিজউদ্দিন চৌধুরী, আইসিডিডিআরবি এর সংক্রামক বিভাগের সিনিয়র পরিচালক এবং ভাইরলজি ল্যাব ও জেনম সেন্টার এর প্রধান ড. মুস্তাফিজুর রহমান, সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুন্নাহার, মানসিক রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ মাহফুযুল হক, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. রওশন মোরশেদ, সার্জারী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, রেডিওথেরাপী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, এন্ডোক্রাইনোলজী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.ফারহানা আকতার, সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ, সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব, সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. সায়েরা বানু শিউলী, ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো.রাকিবুল হাসান, দৈনিক পূর্বকোণ এর পরিচালক রাইসিনা চৌধুরী, রাইনিসা চৌধুরী, দৈনিক পূর্বকোণ এর চিফ রিপোর্টার মোঃ সাইফুল আলম, বিডি নিউজ ২৪ ডট কম এর সিনিয়র রিপোর্টার মিন্টু চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, চট্টগ্রামে এই বৎসরের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম সারা দেশে সাড়া জাগিয়েছে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সিএসসিআর, পিজিএস একাডেমিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন প্রচার মাধ্যমের সহযোগিতায় বিষয়টি চট্টগ্রামের সাধারণ জনগনের মাঝেও সাড়া ফেলেছে। ফলে বিভিন্ন সরকারী বেসরকারী স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা,অভিজাত ক্লাব-সবাই এই সচেতনতা কার্যক্রম পালন করেছেন। তিনি আজকের এই উদ্যোগের জন্য দৈনিক পূর্বকোণকে ধন্যবান জানান এবং উপস্থিত বিজ্ঞ আলোচকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...